২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালি-ফ্রান্স টানেলে বিস্ফোরণ, হত ২

ফ্রান্স এবং ইতালির সংযোগ টানেলে শনিবার টায়ার ভর্তি একটি ট্রাক ও আঠা বোঝাই অপর একটি ট্রাকে আগুন ধরে গেলে ২ জন নিহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 10:30 AM

Updated : 26 Apr 2022, 05:44 PM

টানেলে ওই সময়ে আরও চারটি গাড়ী আগুনে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার কারণে আট কিলোমিটার দীর্ঘ এ টানেলে গাড়ী চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

ফ্রান্সের আঞ্চলিক কর্মকর্তা সিলভেইন এসটিক জানান, নিহতদের একজন হচ্ছে ট্রাক চালক। আগুন লাগার পর নিরাপদ আশ্রয়ের খোঁজে ধোঁয়ার মধ্যে দিয়ে দৌঁড়িয়ে আধা কিলোমিটার দূর পর্যন্ত যাওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে ট্রাক চালক। দ্বিতীয় মৃতদেহটি একই এলাকায় পাওয়া যায়।

আগুন ছড়িয়ে গেলে টানেলের তাপমাত্রা বেড়ে ১,৬৫০ ডিগ্রী পর্যন্ত পৌঁছায়। আঞ্চলিক অগ্নিনির্বাপক কর্মকর্তা লে. কর্ণেল মাইকেল ডেকার বলেন, পলিমার রেজিন সমৃদ্ধ আঠা উত্তপ্ত হয়ে বিষাক্ত গ্যাস ছড়ায়। তিনি বলেন, আগুনের কারণে চারটি ট্রাক এবং দুটি অগ্নিনির্বাপক গাড়ী পুড়ে যায়।

আগুন লাগার পর আট মাইল দীর্ঘ টানেলটি বন্ধ করে দেওয়া হয় এবং অগ্নিনির্বাপক গাড়ী দ্রুত উদ্ধারকার্যে অংশ নেয়। আগুন লাগার কারণ জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

অনুসন্ধানকারী কর্মকর্তারা ভিডিওচিত্র দেখে ধারণা করছেন যে, টায়ারবাহিত ট্রাকটি থেকে জ্বালানী চুঁইয়ে পড়ছিল। তেল শেষ হয়ে যাওয়ার পরই ট্রাকটিতে আগুন ধরে যায়। সাথে সাথে আরও দুটি গাড়ীতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

১৯৯৯ সালে এই টানেলেই গাড়ীতে আগুন লাগার ঘটনায় ৩৯ জন মারা যায়। আগুন নেভাতে সে সময় দু’দিন লেগেছিল।