২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুকার পেলেন আলবেনিয়ার কবি ও ঔপন্যাসিক ঈসমাইল কাদার

এবার বুকার জিতলেন আলবেনিয়ার কবি ও কথা সাহিত্যিক ঈসমাইল কাদার। তিনি ব্রিটিশ সাহিত্যিক মুরিয়েল পার্ক, ডোরিস লেসিং ও আয়ান ম্যাকইভানকে টেক্কা দিয়ে ’মান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ’ জিতে নিলেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 03:19 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

কাদার ১৯৯০ সাল থেকে ফ্রান্সে বসবাস করছেন। আগামী ২৭ জুন এডিনবার্গে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে ৬০,০০০ পাউন্ড অর্থ মূল্যের এ পুরস্কার তুলে দেয়া হবে।

বিচারকবর্গের প্রধান প্রফেসার জন কেরি কাদারকে হোমারের সমতুল্য এক বিশ্বজনীন গল্পকার হিসেবে অভিহিত করেন।

প্রতিক্রিয়ায় কাদার বলেন, এই পুরষ্কার পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।

তিনি আরও বলেন, আমি বলকান অঞ্চলের এক জন লেখক। বলকান ইউরোপের এমন এক অঞ্চল যেটি শঠতা, ক্রুরতার জন্য দীঘৃদিন ধরে কুখ্যাতি কুড়িয়েছে।

কাদার বলেন, তদুপরি আমার দৃঢ় বিশ্বাস ইউরোপ এবং বিশ্ব একদিন অনুধাবন করতে পারবে যে, ওই অঞ্চলের মানুষও ভিন্ন রসের শিল্প, সাহিত্য সৃজন করতে সক্ষম। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আলবেনিয়ার এই বিখ্যাত কবি ও কথা সাহিত্যিক ১৯৩৬ সালে গ্যিরোকাষ্টার শহরে জন্ম গ্রহণ করেন। কিন্তু গত ১৫ বছর যাবত তিনি রাজনৈতিক আশ্রয় পেয়ে ফ্রান্সে অবস্থান করছেন। তিনি মতভিন্নতার কারণে ১৯৯০ সালে স্বদেশ ত্যাগ করেন।

১৯৬৩ সালে তার প্রথম উপন্যাস ‘‘দি জেনারেল অব দি ডেড আর্মি’’ প্রকশিত হয়, যা পরে ৪০টিরও বেশি দেশ থেকে প্রকাশিত হয়।

বুকারের ব্যাপারে এতদিন ধারণা ছিল যে, এই পুরস্কারটি কেবলই ব্রিটেন ও কমনওয়েলথভূক্ত দেশের লেখকদের জন্য। কাদার সে প্রথা ভাঙলেন।

উল্লেখ্য, প্রতি দুই বছর অন্তর জীবিত কোনও লেখককে এ পুরস্কার দেয়া হয়।