২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইনের পাশে বাস করলে শিশুদের লিউকেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৬৯ ভাগ

উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইনের পাশে বসবাস করলে শিশুদের লিউকেমিয়া রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি শতকরা ৬৯ ভাগ, ব্রিটেনে পরিচালিত এক গবেষণায় এ কথা বলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

তবে ৩০ বছর গবেষণার পরও এখনাবধি বৈদ্যুতিক লাইনের দুর্বল চুম্বকীয় ক্ষেত্র কেন লিউকেমিয়া সৃষ্টির কারণ তা নি:সন্দিগ্ধভাবে জানা সম্ভব হয়নি। একই গবেষণায় বৈদ্যুতিক লাইন মারাত্মক ব্লাড ক্যানসার ঘটায় তাও প্রমান করা যায়নি।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিশুকালীন ক্যানসার গবেষণা দলের পরিচালক ড. জেরাল্ড ড্র্যাপার এ গবেষণায় নেতৃত্ব দেন। তারা ৯,৭০০জন লিউকেমিয়া আক্রান্ত শিশুসহ মোট ২৯,০০০ জনেরও বেশি ক্যানসার আক্রান্ত শিশুর মধ্যে তুলনামুলক এই গবেষণা চালান।

এসব শিশু একই লিঙ্গ ও বয়স গ্রুপের অন্তর্ভূক্ত। তাদের শৈশব কেটেছে ইংল্যান্ড ও ওয়েলসে, উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক গ্রিড লাইনের কাছাকাছি এলাকায়।

গবেষণায় দেখা যায়, উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইনের ৬০০ মিটারের মধ্যে যারা বাস করে তাদের তুলনায় ২০০ মিটারের মধ্যে যারা বাস করে তাদের লিউকেমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি শতকরা ৬৯ ভাগ। অন্যদের ক্ষেত্রে এই ঝুঁকির মাত্রা মাত্র ২৩ ভাগ।

ড্র্যাপার ও তার সহযোগীরা বলেন, ”চৌম্বক ক্ষেত্রের কারণেই যে এটা ঘটছে তার সন্তোষজনক কোনও ব্যাখ্যা আমাদের জানা নেই এবং এই ফলাফল কোনও গবেষণা-উপাত্ত বা কোনও জৈবিক ক্রিয়ার দ্বারা সমর্থিত নয়।”