ইরাকে তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে দুর্নীতির দায়ে জাতিসংঘের এক ঊর্দ্ধতন কর্মকর্তা বরখাস্ত
জাতিসংঘের মহাসচিব কফি আনান ইরাকে তেলের বিনিময়ে খাদ্য পরিকল্পনায় অব্যবস্থার অভিযোগে এক ঊর্দ্ধতন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন।
জোসেফ স্টিফেনডিস নামে অভিযুক্ত এই ব্যক্তি গোপনে এক ব্রিটিশ ফার্মের সাথে লাভজনক কোন চুক্তি করেছিল। দুর্নীতির দায়ে জাতিসংঘের কোন কর্মকর্তার বরখাস্ত হবার ঘটনা এটাই প্রথম।
কফি আনানের মুখপাত্র জানান, সাইপ্রাসের এই ব্যাক্তি জাতিসংঘের স্টাফ প্রকিউরমেন্ট’র নিয়ম ভঙ্গ করেছে।
স্টিফেনডিস (৫৯) এই অভিযোগ অস্বীকার করেন এবং বলেন তিনি এর জন্য আবেদন করবেন। তিনি আরও বলেন আমি এই সিদ্ধান্তে খুবই অসন্তুষ্ট।
স্টিফেনডিস ২৫ বছর জাতিসংঘের সৈনিক ছিলেন এবং সেক্রেটারি কাউন্সিল এফেয়ার্স ডিভিসানের প্রধান ছিলেন। তিনি বলেন আমি আবেদন প্রক্রিয়ার দিকে যাচ্ছি এবং আশা করি বিচারকই সবকিছু করবে। তিনি এত বলেন যে তিনি নির্দোষ প্রমাণিত হবেন।
কফি আনান’র মুখপাত্র সিস্টিফেন ডুজারিক বলেন, মহাসচিবের বক্তব্য তাকে বৃহস্পতিবার জানানো হয়েছে এবং তাকে দ্রুত এই পেশা থেকে বাদ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, কোন দুর্নীতি কর্মের কোন অভিযোগ এখানে নেই। শুধুমাত্র নিয়ম ভঙ্গের কারনে তাকে বরখাস্ত করা হয়েছে।
তেলের বিনিময়ে খাদ্য (ওএফএফ) পরিকল্পনায় এখন বিভন্ন ধরণের অনুসন্ধানের প্রয়োজন দেখা দিয়েছে যেখানে ইরাকের রিলিফ কেনার ব্যপারটি জড়িত। অনেক ব্যক্তি ও বাণিজ্য প্রতিষ্ঠান ওএফএফ চুক্তিতে অভিযুক্ত হয়েছে যেখানে ইরাকি তেল তাদের কাছে বিক্রি করে আয় করা হত।
জাতিসংঘের নিয়ম ভঙ্গের কারনে ওএফএফ’র প্রাক্তন ডিরেক্টর বেনন সিভেনকে বরখাস্ত করেছে এবং তার বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছেন। তিনি কিছু ইরাকি তেল নিয়েছিলেন যা পরবর্তিতে বিক্রি করে আয় করা হত। কিন্তু তিনি এই অভিযোগ অস্বীকার করেন।
