ফিলিস্তিনি নেতা আব্বাস জর্দানের হাসপাতালে চিকিৎসাধীন
ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হৃদযন্ত্রের পরীক্ষা-নিরীক্ষা এবং রক্ত সঞ্চালনজনিত জটিলতার চিকিৎসায় বুধবার জর্দানের একটি হ্সাপাতালে ভর্তি হয়েছেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
৭০ বছর বয়সী মাহমুদ আব্বাস আরও একদিন হাসপাতালে অবস্থান করবেন। ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, তিনি বুকের ব্যথা এবং অবসাদজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে আব্বাসের একজন চিকিৎসক জানান, সংকুচিত একটি শিরার রক্তপ্রবাহ সচল করতে তিনি হাসপাতালে অবস্থান করছেন।
মাহমুদ আব্বাসের পুত্র ইয়াসের আব্বাস বলেন, তিনি ভালো আছেন। তার চিকিৎসা চলছে। শুক্রবার তিনি হাসপাতাল ত্যাগ করবেন। তিনি আশেপাশে লোকজনের সাথে কথাবার্তা বলছেন।
