২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামি ও আগ্নেরগিরির মধ্যে সম্পর্ক খতিয়ে দেখছেন ভারতীয় বিজ্ঞানীরা

গত বছরের ২৬ ডিসেম্বরে সংঘটিত প্রলয়ঙ্করী ভূমিকম্প ও সুনামির সাথে গত সপ্তাহের অগ্নোৎপাতের কোনও সম্পর্ক আছে কিনা তা খুঁজে দেখতে ভারতীয় ভূতাত্ত্বিকরা বঙ্গোপসাগরের ক্ষুদ্র একটি দ্বীপের আগ্নেয়গিরির গলিত পাথর নিয়ে গবেষণা চালাবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 01:47 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

গত শনিবারেও সুনামি আক্রান্ত আন্দামান ও নিকোবর দ্বীপের আগ্নেয়গিরি থেকে ধোঁয়া, ধুলো ও লাভা নির্গত হচ্ছিল। ভারতীয় কর্তৃপক্ষ বলেছে, এতে পরিবেশ ও সামুদ্রিক জীবনের জন্য শিগগির কোনও হুমকির সম্ভাবনা নেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাষ্ট্র পরিচালিত জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জিএসআই) এক দল বিজ্ঞানী এ সপ্তাহেই অগ্নোৎপাতের লাভার নমুনা সংগ্রহের জন্য ব্যারেন দ্বীপে যাবেন।

জিএসআইয়ের উপ-পরিচালক এমকে মুখোপাধ্যায় বলেছেন, আগ্নেয়গিরি ও ভূমিকম্প দুটি আলাদাভাবে সংঘটিত হয়, কিন্তু দুটির মধ্যে এ সূত্রে সম্পর্ক খোঁজারও অবকাশ আছে।

জিএসআইয়ের অপর এক সিনিয়র বিজ্ঞানী জানান, ২৬ ডিসেম্বরের ভূমিকম্প ও সুনামির ফলে লিথোস্ফেরিক প্লেটগুলো পুন:বিন্যাসের কারণে লাভা পকেটগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এ কারণে অগ্নোৎপাত ঘটতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিজ্ঞানী বলেন, ভূমিকম্পের কারণে আগ্নেয়গিরির সৃষ্টি হবে বা আগ্নেয়গিরির কারণে ভূমিকম্প হবে এমন কোনও ধরাবাঁধা নিয়ম নেই। কিন্তু সুনামির ফলে ভূপৃষ্ঠের কোনও পরিবর্তন হয়েছে কিনা তা আমরা গবেষণা করে দেখতে পারি।

আন্দামান দ্বীপপুঞ্জের মুখ্য প্রকাশক ডিএস নাগি বলেন, ভারতে এটিই একমাত্র জ্বলন্ত আগ্নেয়গিরি। যা থেকে ৯০ ফুট উচ্চতা পর্যন্ত গলিত পাথর ও গ্যাস বেরিয়ে আসছে। তবে এ কারণে সামুদ্রিক জীব ও পরিবেশের ক্ষতির কোনও সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না।

সুনামির কারণে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র তলদেশে ফাটল দেখা দিয়েছে এবং তা দক্ষিণ ইন্দোনেশিয়া পর্যন্ত বি¯তৃত হয়েছে। শক্তিশালী ওই ভূমিকম্পে দ্বীপপুঞ্জগুলো কয়েক শ’ বার কেঁপে ওঠে।

সরকারি হিসাবে, সুনামির কারণে ওই দ্বীপের ৪৩০ জন নিহত হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছে কমপপক্ষে তিন হাজার। স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর হিসাবে এ সংখ্যা আরও অনেক বেশি।