ওয়াটারগেট কেলেঙ্কারির গোপন সংবাদদাতার নাম প্রকাশ
দীর্ঘ ৩০ বছর পর ওয়াটারগেট কেলেঙ্কারির গোপন সংবাদদাতার নাম প্রকাশ করে গণমাধ্যমে তোলপাড় সৃস্টি করেছেন ওয়াশিংটন পোস্টের দুই সাংবাদিক।
মঙ্গলবার তারা জানিয়েছেন, এফবিআই’র সাবেক ডেপুটি চীফ মার্ক ফেল্টই তাদের কাছে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছিলেন। ওয়াটারগেট কেলেঙ্কারির জন্য ১৯৭৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নিক্সনকে পদত্যাগ করতে হয়েছিল।
ওয়াশিংটন পোস্টের দুই বিখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ড এবং কার্ল বার্নস্টাইন মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, মার্ক ফেল্ট তাদের কাছে বিস্তারিত তথ্য প্রদান করেন যার ভিত্তিতে তারা তাদের রিপোর্টটি করতে পেরেছিলেন। তবে গোপন তথ্য দেয়ার সময় ফেল্ট তাদের কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি আদায় করেছিল যে বেঁচে থাকতে কখনো তার নাম প্রকাশ করা হবে না।
এই দুই সাংবাদিক আর পোস্টের সে সময়ের সম্পাদক বার্ন ব্রেডলি এই তিনজন বাদে পৃথিবীর কেউই মার্ক ফেল্টের নাম জানতে পারেননি। ৩০ বছর পর তারা এ নামটি প্রকাশ করায় দীর্ঘদিনের একটি রাজনৈতিক এবং সংবাদ রহস্য পৃথিবীর কাছে উম্মুক্ত হলো।
ওয়াশিংটন পোস্টের রিপোর্টটি প্রকাশের পর যুক্তরাস্ট্রে তোলপাড় শুরু হয়ে যায়। প্রেসিডেন্ট নিক্সন ম্বীকার করেন তিনি এর সাথে জড়িত ছিলেন। এ ঘটনার পর পদত্যাগ করেন নিক্স্রন।
বব উডওয়ার্ড এবং কার্ল বার্নস্টাইন বলেন, তিনি একজন বিশ্বাসযোগ্য সোর্স ছিলেন। সাংবাদিকতার ইতিহাসে মার্ক ফেল্ট যেমন একজন অসাধারণ সোসর্, তেমনি দুই সাংবাদিক এবং সম্পাদকও গোপনীয়তা বজায় রেখে তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছেন। পোস্টের সে সময়কার সম্পাদক বার্ন ব্রেডলি মঙ্গলবার বলেন, জনগন এবার সর্বশেষ গোপন সংবাদটিও জানলো।
সান্টা রোসায় বর্তমানে বসবাস করছেন মার্কিন এই নায়ক। ৯১ বছর বয়সী সাবেক এফবিআই কর্মকর্তা স্বীকার করে বলেন, আমিও সে ব্যক্তি যে এই তথ্য প্রকাশ করেছিলাম। এদিকে ফেল্টের নাম প্রকাশ করার পর তার পরিবারে এখন আনন্দের বন্যা।
ফেল্টের নাতি নিক জোনস সাংবাদিকেদের বলেন, আমার দাদা আমেরিকার একজন জাতীয় বীর, তিনি সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। একই মন্তব্য ফেল্টের কন্যারও। তিনি বলেন, আমার বাবা একজন সত্যিকার দেশপ্রেমিক। তবে যতোই আনন্দিত হোক খ্যাতির বিড়ম্বনায় পড়তে হচ্ছে এখন এই পরিবারকে। দু দিনেই প্রতিবেশীদের ভীড় আর সাংবাদিকদের ক্যামেরার সামেন পোজ দিতে দিতে ক্লান্ত এই পরিবার। তবু তাদের মুখে হাসি।
ওয়াটার গেট কেলেঙ্কারির সূচনা হয়েছিল ১৯৭২ সালে। সে বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেটদের ওয়াটারগেট নির্বাচনী অফিস থেকে ১৭ জুন ৫ জনকে গুপ্তচরবৃত্তির জন্য গ্রেপ্তার করা হয়। পরে ওই অফিস থেকে গোপন কথা শোনার যন্ত্রপাতি উদ্ধার করা হয়। সে সময় ওয়াশিংটন পোস্টের রিপোর্টটি প্রকাশ করা হলে চারিদকি তোলপাড় শুরু হযে যায়। একটি তদন্দ কমিটিও গঠিত হয় সত্য উদঘাটনে। দোষী সাব্যস্ত হন নিক্সন। তিনি স্বীকার করেন ডেমোক্রেটদের গোপন আলেচনা শোনার জন্যই তিনি এ কাজ করেছিলেন। ইমপিচমেন্টে যাওয়ার আগেই ১৯৭৪ সালের ৮ জুন পদত্যাগ করেন নিক্সন। ১৯৯৪ সালের ২২ এপ্রিল নিক্সন মারা যান।
