দীর্ঘ দাম্পত্যের গোপন মন্ত্র অসংকোচ দুঃখ প্রকাশ
দীর্ঘদিনের বিবাহিত জীবনের জন্য বিশ্ব রেকর্ড গড়েছেন এমন এক ব্রিটিশ দম্পতি জানান, তাদের বিবাহিত জীবনের মূল সাফল্য হল, এক গ্লাস শেরি, এক গ্লাস হুইস্কি এবং অনায়াসে দুঃখ প্রকাশ করা।
পারসি এবং ফ্লোরেন্স অ্যারোস্মিথ বুধবার তাদের ৮০তম বিয়েবার্ষিকী পালন করেছেন। ১৯২৫ সালের ১ জুন তারা বিয়ে করেন।
দ্যা গ্রিনিচ ওয়াল্ড রেকর্ড মঙ্গলবার জানায়, ব্রিটিশ অ্যারোস্মিথ দম্পতি জড়ো হওয়া প্রবীণ দম্পতিদের মধ্যে সবচে’ বেশি দিনের বিবাহিত জীবন পেরিয়ে এসেছেন।
প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফ্লোরেন্স (১০০) বলেন, আমরা খুবই সৌভাগ্যবান। সবচে’ গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা এখনও একে অপরকে ভালবাসি।’
তাদের বিবাহিত জীবনের গোপন রহস্য সম্পর্কে স্ত্রী ফ্লোরেন্স বলেন, দুঃখ প্রকাশের ব্যাপারে কোনও সংকোচ থাকা উচিত নয়। আর আপনি অবশ্যই খারাপ বন্ধুদের শয্যাসঙ্গী হবেন না। এদিকে স্বামী পারসি (১০৫) তার সাথে আর একটু যোগ করে বলেন, কথায় কথায় শুধু ‘হ্যা’ বলবেন।
বিশ্ব রেকর্ড গড়া এ দম্পতির তিন সন্তান, ছয় নাতি-নাতনী এবং নাতি-নাতনীর সন্তান নয়টি। এই দম্পতি শিগগিরই একটি পার্টির আয়োজন করছেন।
ফ্লোরেন্স বলেন, দুপুরে আমি শেরি পান করি এবং রাতে হুইস্কি। আমি পার্টির দিনটির অপেক্ষায় আছি।
