স্বাক্ষর ব্যবহার করে শিল্পকর্ম বিক্রি সংক্রান্ত মামলায় জিতলেন নেলসন ম্যান্ডেলা
নেলসন ম্যান্ডেলা মামলায় জিতেছেন। তার নাম ব্যবহার করে তহবিল সংগ্রহ করার দায়ে তিনি তার সাবেক আইনজীবি ও এক ব্যবসায়ীর বিরুদ্ধে আদালতে অভিযোগ এসেছিলেন।
শুনানীর প্রথম পর্বে আদালত তাঁর পক্ষেই রায় দিয়েছে।
ম্যান্ডেলা আদালতে আবেদন করেছিলেন, ওই দুই ব্যক্তি তার স্বাক্ষর ব্যবহার করে কিছু শিল্পকর্ম বিক্রির মাধ্যমে তহবিল গঠন করার চেষ্টা করেছেন।
দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তীতুল্য নেতা তার স্বাক্ষরযুক্ত কিছু শিল্পকর্ম বিক্রি করার দায়ে তার সাবেক আইনজীবি ইসমাইল আয়োব এবং ব্যবসায়ী রস ক্যালডারকে অভিযুক্ত করে আদালতে আবেদন করলে আদালত তা বন্ধের রায় দেয়।
অভিযুক্তরা এ রায়ের কোনও বিরোধীতা করে নি।
ম্যান্ডেলা এখন আয়োব এবং ক্যালডার এসব শিল্পকর্ম বিক্রি করে যে অর্থ উঠিয়েছেন, তার জন্য তাদেরই দায়ী থাকতে হবে মর্মে আরেকটি আবেদন করতে যাচ্ছেন।
