২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যামনেস্টি রিপোর্টকে অবাস্তব বলে উড়িয়ে দিলেন বুশ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ‘মানবাধিকার প্রতিবেদন’কে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 11:38 AM

Updated : 26 Apr 2022, 05:43 PM

যুক্তরাষ্ট্র মানবাধিকারের প্রসঙ্গটিকে আমলেই নিচ্ছে না এরকম মন্তব্য রিপোর্টে উল্লেখ করা হলে বুশ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

মার্কিন গুয়ানতানামো বন্দী শিবিরে কোরান অবমাননা করার অভিযোগের পরিপ্রেক্ষিতে মুসলিম দেশগুলিতে দ্রুত

প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মানবাধিকার লঙ্ঘনের সবচে বড় ঘটনা ঘটেছে ইরাকের আবু গারিবে, তারপরই আসে গুয়ানতানামোর নাম।

মঙ্গলবার এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বুশ বলেছেন, যুক্তরাষ্ট্র পুরো বিশ্বে স্বাধীনতার বি¯তৃতি ঘটাতে চায়।

তিনি বলেন, ‘আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট নিয়ে উদ্বিগ্ন। এটি একটি অবাস্তব অভিযোগ।’ তবে তিনি জানান, মার্কিনীদের বিরুদ্ধে আনীত এই অভিযোগ স্বচ্ছতা বজায় রেখেই তদন্ত করা হয়েছে। আমরা প্রতিটি অভিযোগই সূক্ষ বিবেচনায় তদন্ত করেছি।

অ্যামনেস্টির এই রিপোর্টের কারণে চীফ অব স্টাফ জেনারেল রিচার্ড মেয়ার্স এবং ভাইস প্রেসিডেন্ট ডিক চেনী খুবই ক্ষিপ্ত হয়েছেন।

লন্ডন ভিত্তিক এই মানবাধিকার সংগঠনটি গুয়ানতানামো বে’তে আটক সাবেক বন্দীদের অভিযোগ এবং বিশ্বে অন্যান্য মার্কিন সামরিক ঘাঁটিতে অনুসন্ধান চালিয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট প্রণয়ন করে।