মোশাররফ সোমবার অস্ট্রেলিয়া যাচ্ছেন, সন্ত্রাসবিরোধী চুক্তি স্বাক্ষর করবে অস্ট্রেলিয়া
পকিস্তানের সাথে সন্ত্রাসবিরোধী সহযোগিতা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সোমবার পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ অস্ট্রেলিয়া সফরকালে সেদেশের প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের সাথে এ চুক্তি স্বাক্ষর করবেন বলে জানা গেছে।
হাওয়ার্ড বলেন, পাকিস্তানের কোনও রাষ্ট্রপ্রধানের এটাই হবে প্রথম অস্ট্রেলিয়া সফর। দু’দেশের মধ্যেকার সর্ম্পক উন্নয়নে মোশাররফের এ সফর এক “ঐতিহাসিক মাইলস্টোন” হয়ে থাকবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, বিশ্বে সন্ত্রাসবিরোধী তৎপরতা বাড়ানোর জন্য মোশাররফের সাথে তিনি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করবেন।
তিনি বলেন, “সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান হচ্ছে অস্ট্রেলিয়ার ঘনিষ্ঠ মিত্র এবং আল-কায়েদাসহ বিশ্ব সন্ত্রাসী নেটওর্য়াক ছিন্ন-বিচ্ছিন্ন করতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
