২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধ করার কোনও পরিকল্পনা নেই : ডিক চেনি

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি বলেছেন, গুয়ান্তানামো কারাগার বন্ধ করার কোনও পরিকল্পনা তাদের নেই। তিনি বলেন, “গুরুত্ব সহকারে আমাদের অবশ্যই বুঝতে হবে যে, গুয়ান্তানামো বন্দিশিবিরে আটকরা সন্ত্রাসী।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 03:10 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

ডিক চেনি বলেন, “আমি বুঝাতে চাচ্ছি যে, গুয়ান্তানামো বন্দিশিবিরে আমেরিকার দৃষ্টিতে শীর্ষ সন্ত্রাসীরাই বন্দি রয়েছে। আফগানিস্তানে যুদ্ধ চলাকালে যারা আল-কায়দা নেটওয়ার্কের সাথে জড়িত ছিল তাদেরকেই এখানে আটক রাখা হয়েছে।”

গুয়ান্তানামো বন্দিশিবিরে আটক বন্দিদের সাথে দুর্ব্যবহার এবং নির্যাতনের পর মানবাধিকার কর্মীরা এবং ডেমোক্রেট সদস্যরা গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধের দাবি জানান।

অবশ্য ফ্লোরিডার সিনেটর মেল মার্টিনেজ শুক্রবার বলেছেন, রিপাবলিকান দলের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুয়ান্তানামো বন্দিশিবিরটি বন্ধ করার বিষয়টি বিবেচনা করছেন।