এলভিস প্রিসলি সম্পর্কিত সামরিক নথি
মার্কিন সেনাবাহিনী গায়ক এলভিস প্রিসলিসহ বেশ ক’জন বিখ্যাত ব্যক্তিত্বের সামরিক রেকর্ড প্রকাশ করছে।
কর্তৃপক্ষ শনিবার স্টিভ ম্যাককুইন ও ক্লার্ক গ্যাবলের মতো জনপ্রিয় ব্যক্তিত্ব সম্পর্কে অপ্রকাশিত সামরিক তথ্যাদিও প্রকাশ করেছে ।
প্রিসলিকে বিবেচনা করা হতো ‘মডেল সোলজার’ হিসাবে। স্টিভ ম্যাককুইন ৩০ দিন মেরিনে অবস্থান করেন।
এক সংগ্রামী প্রতিমূর্তি হিসেবে এলভিস প্রিসলি মূলায়িত হয়ে আসছেন। তার তথ্য প্রকাশের ঘোষণা দিয়ে সেনাবাহিনী চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১৯৫৮ সালের এক সেনা নথিতে উল্লেখ আছে, প্রিসলি সুপারস্টার খ্যাতি নিয়ে এক বিশাল ব্যক্তিত্বে মূর্তি ধারণ করেন। সেই সময় সেনাবাহিনী শেষমেশ সিদ্ধান্তে নেয় যে, প্রিসলিকে সৈনিক করা হলে আনেক উপকারে আসবে।
সেনাবাহিনীতে প্রিসলির একাধিক রেকর্ড রয়েছে। মার্কিন ন্যাশনাল আর্কাইভ প্রথমবারের মতো এগুলো প্রকাশ করছে ।
