২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারের কাঠগড়ায় মায়ানমারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নিয়ন্ত

মায়ানমারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী খিন নিয়ন্তের বিচার ইয়াঙ্গুনে হচ্ছে। যদিও বিচারের সময় তিনি কোর্টে উপস্থিত ছিলেন না। এমনকি তার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারেও সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 11:33 AM

Updated : 26 Apr 2022, 05:46 PM

ক্ষমতাসীন সামরিক জান্তার সাথে ক্ষমতার দ্বন্ধের কারণে সাবেক প্রধানমন্ত্রী ও সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান নিয়ন্তকে গত বছর অক্টোবরে ক্ষমতাচ্যুত করা হয়। তার সাথে জড়িত ৩৮ সামরিক গোয়েন্দা কর্মকর্তাকে ২০ থেকে ১০০ বছর কারাদন্ড দেয়া হয়।

তবে খিন নিয়ন্তের ভাগ্যে কী আছে তা এখনও পরিস্কার নয়। তাকে ক্ষমতাচ্যুত করার আগে গৃহবন্দি করে রাখা হয়েছিল।

গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুকীর বিষয়ে অধিক উদারনীতি অবলম্বনের পক্ষে থাকায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়। সামরিক গোয়েন্দা প্রধানের দায়িত্ব পালনকালীন সময়ে মায়ানমারের নেতা ও সামরিক বাহিনী প্রধান জেন থান শুই-এর সাথে মতবিরোধেরও অভিযোগ রয়েছে নিয়ন্তের বিরুদ্ধে।