২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ১০ লাখেরও বেশি মানুষ এইচআইভি আক্রান্ত

মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ লাখেরও বেশি মানুষ এইচআইভি ভাইরাস বহন করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 02:28 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

সমালোচকরা বলছেন, নতুন এইচআভি ভাইরাস আক্রান্তের সংখ্যা দেখে মনে হচ্ছে সরকার এইডস প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। চলতি বছরে এইচআইভি ভাইরাস আক্রান্তের সংখ্যা সকল রেকর্ড ভঙ্গ করেছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানায়, ২০০৩ সালের ডিসেম্বর নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৩৯ হাজার থেকে ১১ লাখ ৮৫ হাজার লোক এইচআভি ভাইরাসে আক্রান্ত হয়েছে।

২০০২ সালে এইচআইভি আক্রান্ত লোকের সংখ্যা ছিল ৮ লাখ ৮৫ হাজার থেকে ৯ লাখ ৫০ হাজার।

এইচআইভি, এসটিডি ও টিবি রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের উপ-পরিচালক ডা. রোনাল্ড ভালদিসেরি বলেন, এইচআইভি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণ সরকারের ওষুধ নীতি। এ নীতির কারণে এইডসে মৃত্যুর ঝুঁকি কমেছে কিন্তু ঝুঁকিপূর্ণ লোকের সংখ্যা বেড়েছে।

তিনি বলেন, “এইডস আক্রান্ত লোকদের দীর্ঘদিন বাঁচিয়ে রাখার জন্য চিকিৎসার ব্যাপক অগ্রগতি হলেও এইডস প্রতিরোধ সরকারের কাছে একটি নতুন চ্যালেঞ্জ।”

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র থেকে গত বছর বলা হয়েছিল, এইচআইভি ভাইরাস আক্রান্তের সংখ্যার কোনও পরিবর্তন ঘটেনি।