ওসামা বিন লাদেন এখনও বেঁচে আছে: মোশারফ
আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন এখনও বেঁচে আছে এবং সে আফগান-পাকিস্তানের সীমান্ত এলাকার দুর্গম পর্বতে অবস্থান করছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশারফ।
কাউন্টার টেরোরিজম কোঅপারেশন এবং বানিজ্য সহযোগিতা বৃদ্বির জন্য তিনদিনের অস্ট্রেলিয়ায় সফরকালে তিনি মঙ্গলবার একথা বলেন।
পারভেজ মোশাররফ আরও বলেন, পাকিস্তানের পশ্চিমে উপজাতীয় অঞ্চলে লাদেনের আলকায়েদা এবং অন্যান্য জ্িঙ্গ সংগঠনের সাথে সংঘর্ষে পাকিস্তানের ২৫০ সৈন্য নিহত হয়েছে। তবে সন্ত্রাসীদের নেটওয়ার্কের যোগাযোগ ক্ষেত্রগুলো ধ্বংস করে দেয়া হয়েছে সুতবাং তারা বেশিদিন তাদের কার্যক্রম চালাতে পারবে না।
তিনি ক্যানবেড়ায় অস্ট্রেলীয় সাংবাদিকদের দেয়া মধ্যাহ্নভোজে বলেন, পার্বত্য অঞ্চলে একজন লোককে লুকিয়ে রাখা খুবই সহজ।
তিনি আরও বলেন, আফগানিস্তানে উপজাতীয় এলাকাগ্রলোতে জঙ্গি তৎপরতা রোধে তার সরকার ৭০ হাজার বাহিনী পাঠায় কিন্তু তারা পুরো অঞ্চলটাকে নিজেদের আয়ত্বে আনতে পারেনি। ঐ অঞ্চলে কাউকে খুজে বেড় করা খুবই কঠিন।
মোশারফ বুধবার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড এর সাথে বৈঠক কালে কাউন্টার টেরোরিজম কোঅপারেশনের ব্যাপারে চুক্তিবদ্ধ হবেন বলে ধারণা করা হচ্ছে।
