২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের কারাগারে দাঙ্গায় নিহত ৫

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি কারাগারে কয়েদিদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়লে ৫ জন নিহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 01:52 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

কারাগারে জায়গা বরাদ্দ নিয়ে বিরোধ দেখা দিলে তারা সহিংস হয়ে উঠে এবং দাঙ্গায় জড়িয়ে পড়ে।

সাওপাওলো থেকে ৬২০ কিলোমিটার পশ্চিমে প্রেসিডেন্টি ভেনসিসল পেনিটেনশিয়ারি কারাগারে দাঙ্গার এ ঘটনা ঘটে। কারারক্ষীদের একজন মুখপাত্র ডেনিলো বমফিম বলেন, “দাঙ্গায় শিরচ্ছেদের ঘটনাও ঘটেছে। সংঘর্ষকারীরা প্রথমে প্রতিপক্ষের লোকজনদের ছুরিকাঘাতে এবং পিটিয়ে হত্যা করে। তারপর তাদের শিরচ্ছেদ করে সকলের দৃষ্টি আকর্ষণের জন্য কারাগারের একটি উঁচু প্রাচীরের উপর সারিবদ্বভাবে মাথাগুলো সাজিয়ে রাখে। ”

উচ্ছৃঙ্খল বন্দিরা সংঘর্ষ চলাকালে ১৪ জন কারারক্ষীকে জিম্মি করে। দীর্ঘ ১০ ঘন্টা আলোচনার পর তাদেরকে ছেড়ে দেয়া হয়।

ব্রাজিলে কারা বিদ্রোহ খুবই স্বাভাবিক ঘটনা। প্রতিটি কারাকক্ষে অতিরিক্ত বন্দি, স্থান সংকুলানে সমস্যা এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে প্রায়ই কারাবিদ্রোহ ঘটে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।