২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিটলারের আত্মজীবনী ৫১ হাজার ডলারে

এডহফ হিটলারের স্বাক্ষরসহ তার গ্রন্থ ‘মেইন ক্যাম্প’ (আমার লড়াই) এর দুলর্ভ প্রথম সংস্করন লন্ডনে এক নিলামে ২৮ হাজার পাউন্ডে (৫১ হাজার মার্কিন ডলার) বিক্রি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 02:20 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি বাহিনীর এক নেতার অফিসে বইটি পাওয়া যায়।

এটি প্রকাশিত হয় ১৯২৩ সালে। বইটি মূলত আত্মজীবনী ও রাজনৈতিক ঘটনার সংমিশ্রণ।

বইটির প্রথম সংস্করণ প্রায় ৫০০ কপি ছাপানো হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

বইটিতে হিটলার আর্য জাতিগোষ্ঠির বিশুদ্ধতা, ইহুদি বিদ্বেষ এবং কমিউনিজম বয়কট সংক্রান্ত তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।