২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা হামলায় ৫ মার্কিন মেরিন সেনা নিহত

গেরিলা অধ্যুষিত ইরাকের পশ্চিমাঞ্চলীয় শহর রামাদিতে সেনাদের ওপর বোমা হামলায় পাঁচ মার্কিন মেরিন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 04:26 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

গত সপ্তাহে এরকম আরেকটি বোমা হামলায় প্রান হারায় ৫ মেরিন সেনা। মার্কিন সামরিক বাহিনী বৃহস্পতিবার একথা জানায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

মার্কিন সেনা সূত্র জানায়, বুধবার রামাদিতে মার্কিন মেরিন সেনাদের একটি সামরিক যানের কাছে বোমা বিস্ফোরিত হলে ওই সামরিক যানটি বোমার আঘাতে উড়ে যায়। এ ঘটনায় ওই পাঁচ মেরিন সেনার মৃত্যু হয়।

মার্কিন সেনা মুখপাত্র মাজ ওয়েস হেইস বলেন, গেরিলা দমন অভিযানের যথেষ্ট অগ্রগতি হয়েছে।

ইরাকে ২০০৩ সালে মার্কিন অভিযানের পর থেকে এ পর্যন্ত এক হাজার ৭শ পাঁচজন মার্কিন সেনা নিহত হয়েছে।

এক সপ্তাহ আগে বাগদাদ ও তার আশপাশে পৃথক তিনটি বোমা হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়।