২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ শীর্ষ সম্মেলন: সংবিধান অনুমোদনের সময়সীমা বাড়ানোর ব্যাপারে ঐকমত্য

ইইউ শীর্ষ সম্মেলনে ইউরোপীয় নেতৃবৃন্দ প্রস্তাবিত ইইউ সংবিধান যাতে প্রস্তাবনার মধ্যেই শেষ হয়ে না যায় সে ব্যাপারে এক মত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

এজন্য তারা ২০০৬ সালের নভেম্বর পর্যন্ত সংবিধান অনুমোদনের যে সময়সীমা ঠিক করেছিলেন তা পিছিয়ে দিতে সম্মত হয়েছেন। কিন্তু বাজেটের ব্যাপারে তারা কোনও মীমাংসায় পৌঁছতে পারেননি।

কারণ ইইউ’র বাজেটে ঋণছাড় দেয়ার বিষয়টি পর্যালোচনা করতে রাজি নয় ব্রিটেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আবার কৃষি ভর্তুকি কমানোর ব্যাপারে লন্ডন আলোচনা করতে চাইলেও ফ্রান্স তা প্রত্যাখ্যান করে।

জার্মান চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার ইউরোপীয় নেতবৃন্দের কাছে বাজেটের বিষয়ে একটি সমঝোতায় পৌছানোর আহবান জানান। তিনি বলেন সবাই চাইলে এটি সম্ভব।

এদিকে ঋণছাড় দেয়ার বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র বলেছেন, এ ব্যাপারে প্রয়োজনে ব্রিটেন ভেটো দেবে।

ইইউর বর্তমান সভাপতি লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জুনকার বলেন, নভেম্বর ২০০৬ সাল পর্যন্ত সংবিধান অনুমোদনের সময়সীমা বেঁেধ দেয়া হয়েছিল তা আলাপ-আলোচনার পর পেছানো হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেন, ইংল্যান্ডের ৪ দশমিক ৪ বিলিয়ন ইউরো ঋন-ছাড়ের বিষয়টি অবশ্যই বিবেচনায় নেয়া হবে যদি ফ্রান্সের কৃষিভর্তুকির বিষয়টি এর সাথে যুক্ত করা হয়।

ব্লেয়ার কৃষিভর্তুকি কমানোর পক্ষে, কিন্তু ফ্রান্স তা চায় না। এ ব্যাপারে মধ্যস্থতার কথা বলেছে নেদারল্যান্ড।