২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্লেন চুরি করে আকাশে ওড়ার সাধ মেটালো এক বালক

বয়স মাত্র ১৪। আবাস-যুক্তরাষ্ট্র। বালকটি আকাশে ওড়ার শখ পূরণ করলো মাঝরাতে একটি প্লেন চুরি করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

সিনেমার গল্প নয়। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। মার্কিন মুলুকে।

পুলিশ জানায়, আনন্দ ভ্রমনের লক্ষ্যে বালকটি একটি সেসনা চুরি করে আকাশে উড়াল দেয়। দু’দফায় ওড়ার সাধ মেটানোর পর ওই বালক এখন লকআপে।

দ্বিতীয় ল্যান্ডিংয়ের সময় বিমানটি এয়ারপোর্টের পেছনে একটি রাস্তার ওপর আছড়ে পড়ে। এতে বালকটির শরীরের সামান্য অংশ কেটে গেছে।

দুরন্ত এই বালক বুধবার রাতে মায়ের গাড়ির চাবি চুরি করে সোজা চলে আসে ফোর্ট পেইন বিমানবন্দরে। একটি খোলা প্লেনের চাবি দেখতে পেয়ে উঠে পড়ে সেটিতে। ইঞ্জিনে স্টার্ট দেয়, শুরু করে আকাশ যাত্রা।

পুলিশ প্রধান ডেভিড ওয়ালকার বলেন, বালকটি আরও জানিয়েছে যে, সে কখনোই প্লেনে চড়েনি।

বালকটি প্রায় আধ ঘন্টা আকাশে উড়েছে।

পুলিশ ওর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে কিশোর সংশোধনী লকআপে রেখেছে। বয়স বিবেচনায় ওর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

কর্তৃপক্ষ বলছে, বিমান চুরির এ ঘটনায় নিরাপত্তার ব্যাপারে প্রশ্ন উঠেছে।