ডাউনিং স্ট্রিট মেমো নিয়ে কি দাঁড়ালো
কংগ্রেসের ডেমোক্রেট সদস্যরা ওয়াশিংটনে বৃহস্পতিবার তথাকথিত ডাউনিং স্ট্রিট মেমো’র বিষয়টি তদন্তের লক্ষ্যে এক পাবলিক ফোরামের আয়োজন করে।
ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিতর্কিত ভূমিকা নিয়ে ব্রিটিশ নেতৃত্বের মন্তব্য আছে ওই মেমোতে।
আইনপ্রণেতারা বেশ ক’জন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে প্রমান সংগ্রহ করেছে, যাদের মধ্যে সাবেক গোয়েন্দা কর্মকর্তারাও আছেন। এসব সাক্ষ্য প্রমান থেকে কংগ্রেসে ডেমোক্রেট সদস্যরা আশা করছেন, এর মধ্য দিয়ে ২০০৩ সালে ইরাকে হামলার পেছনে মূল সিদ্ধান্তসমূহ সম্পর্কে অবগত হওয়া যাবে।
মিশিগানের প্রতিনিধি জন কনইয়ারস ইরাক যুদ্ধের বিষয়টি নিয়ে আমেরিকার জনগনকে ধোকা দেওয়ার জন্য বুশ প্রশাসনকে দায়ী করেন।
ডাউনিং স্ট্রিট মেমো ব্রিটেনে একটি বড় বিষয়। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিষয়টি তেমন মনোযোগ আকর্ষন করতে পারেনি।
