২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জৈব গ্যাস দিয়ে ট্রেন চলবে সুইডেনে

জৈব গ্যাসের সাহায্যে গাড়ি ও বাস চালানো সম্ভব হলেও ট্রেন চালানো সম্ভব ছিল না। এবার একই প্রযুক্তির ট্রেন উদ্ভাবন করে ষোল কলা পূর্ণ করল সুইডেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 12:00 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

জৈব গ্যাসকে কাজে লাগানোর চেষ্টা বহুদিন ধরেই চলে আসছে। তবে এই গ্যাসের সবোর্চ্চ ব্যবহার বোধহয় এই প্রথম করতে পেরেছে সুইডেন।

সোমবার থেকে দেশটিতে জৈব গ্যাসচালিত যাত্রীবাহী ট্রেন চালু হতে যাচ্ছে। পরিবেশ বান্ধব গণ যোগাযোগ ব্যবস্থা চালু করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সুইডেন কর্র্তৃপক্ষ জানিয়েছে।

দু’টি জৈব গ্যাস ইঞ্জিনের সাহায্যে ট্রেনটি প্রতিদিন সুইডেনের দক্ষিণ-মধ্য লিঙ্কোপিং থেকে পূর্ব তীরবর্তী ভাস্টারভিকে ৫৪ জন যাত্রী নিয়ে চলাচল করবে। এ পথের দূরত্ব ৮০ কিলোমিটার।