২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয় স্থাপনে আগ্রহী যুক্তরাষ্ট্র

ভারতীয় সংস্কৃতি বেশ ভালোভাবেই গ্রহণ করতে শুরু করেছে পশ্চিমা দেশগুলো। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র একটি আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাচ্ছে। দেশটি ভারতীয় আয়ুর্বেদীয় চিকিৎসা পদ্ধতির ব্যাপারেও বেশ উৎসাহী হয়ে উঠেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 01:36 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

জাপানে ইতোমধ্যেই এ ধরনের বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। শনিবার যুক্তরাজ্যের ট্রাফালগার স্কয়ারে আয়োজিত দিল্লী হাট প্রদর্শনীতে হারবাল কসমেটিকস-এর রাণী বলে পরিচিত শাহনাজ হুসেন এ কথা বলেন।

ভারতীয় সৌন্দর্য্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহনাজ ভারতসহ বিভিন্ন দেশে সফলভাবে সৌন্দর্যকেন্দ্র চালিয়ে পেয়েছেন

আন্তর্জাতিক খ্যাতি ও স্বীকৃতি।

আগস্টের ৩০ থেকে সেপ্টেম্বরের ১ তারিখ পর্যন্ত সিডনীতে ফোর্বিস গ্লোবাল সিইও-এর পঞ্চম বার্ষিক সম্মেলনে আমন্ত্রিত হয়েছেন তিনি। পারিবারিক সূত্রে প্রাকৃতিক চিকিৎসাবিজ্ঞানের ওপর বিশ্বাসী হয়ে উঠেন শাহনাজ। এর কার্যকারিতা তার বিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ।