২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়িতে সন্তান প্রসব নিরাপদ!

হাসপাতালে নয়, বরং বাড়িতেই সন্তান প্রসব নিরাপদ বলে যুক্তরাষ্ট্রের এক গবেষণায় প্রমাণ মিলেছে। ফলে বাড়িতে সন্তান প্রসব ঝুঁকিপূর্ণ বলে যে কথা সেখানে সবচে’ বড় ধাত্রীবিদ্যা সংস্থা বলে আসছিলো তা ভেঙে গিয়েছে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

ইউরোপীয় দেশগুলোতে বাড়িতে সন্তান প্রসব করা একটি নিত্যব্যাপার এবং সেদেশে জন্মের সময় শিশু মৃত্যুহারও অনেক কম বলে যুক্তি দিয়েছেন এপিডেমিওলজিস্ট ও গবেষণার প্রধান গবেষক কেনেথ সি. জনসন।

উত্তর আমেরিকা, বিশেষ করে যুক্তরাষ্ট্রে বাড়িতে সন্তান প্রসবের ব্যাপারে চিকিৎসকদের ঘোর আপত্তি রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

গবেষকরা যুক্তরাষ্ট্র ও কানাডার ৫ হাজার ৪শ’ প্রসূতির ওপর গবেষণা চালান। ধাত্রী দিয়ে বাড়িতে ও একই সময়ে হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের তুলনা করে দেখেন, বাড়িতে জন্ম নেওয়া শিশুর মৃত্যুর ঝুঁকি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের সমান। ফলে বাড়িতে সন্তান প্রসব করলে তার মৃত্যুর ঝুঁকি বেশি এ ধারণা সঠিক নয় বলে প্রমাণিত হল।