ক্রোধোন্মত্ত কোরীয় সৈন্যের কান্ড, ৮ সহকর্মীকে হত্যা
এক ক্রোধোন্মত্ত কোরীয় সৈন্য তার আট ঘুমন্ত সহযোগীকে হত্যা করেছে। আহত হয়েছে আরও দু’জন। ২১ বছর বয়সী প্রাইভেট কিম প্রথমে গ্রেনেড ছুঁড়ে এবং পরে গুলি করে তাদের হত্যা করে।
ঘটনার পরপরই প্রতিরক্ষামন্ত্রী জরুরি বৈঠক ডাকেন। কোরীয় প্রতিরক্ষা বিভাগের এক মূখপাত্র বলেন, প্রাইভেট কিম তার উর্ধ্বতন কর্মকর্তা দ্বারা নিগৃহীত হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিল।
রোববার ঘটনার কিছু আগে সে রাতের টহল শেষে পোস্টে ফিরছিল। ফিরে আসার সময় গার্ড পোস্টে ঘুমিয়ে থাকা সৈন্যদের ওপর আঘাত হানে, প্লাটুন কমান্ডারকে গুলি করে হত্যা করে।
আহত দুই সেনাকে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তর কোরিয়ার ব্যাপক প্রতিরক্ষা সরঞ্জাম সজ্জিত সীমান্তবর্তী ইয়োনচিয়ন যা উত্তর ও দক্ষিণ কোরিয়া বিভাজনকারী এলাকা বা নো ম্যানস ল্যান্ড নামে পরিচিত সেখানে এ ঘটনা ঘটে।
