২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে ভক্তদের অগাধ ভালোবাসা পেলেন সুকি

ষাট বছরে পা রাখলেন মায়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুকি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 01:07 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

বন্দি সুকিকে শুভেচ্ছা জানিয়ে ভক্তরা পাঠিয়েছেন হাজার হাজার শুভেচ্ছা বার্তা। তাকে উপলক্ষ করে আইরিশ সঙ্গীত শিল্পী ড্যামিয়েন রাইস বেঁধেছেন গান।

বন্দিদশায় সুকি পার করেছেন ২ হাজার ৫ শ’ ২৩টি দিন। বহিঃবিশ্বের চাপ, এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধের পরও তাকে গৃহবন্দি করে রেখেছে সামরিক জান্তা।

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মায়ানমার দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে সুকি সমর্থকরা। ওয়াশিংটনে মায়ানমার দূতাবাসে জমা পড়েছে ছয় হাজার শুভেচ্ছা বার্তা। লন্ডনেও তার মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে।

মার্কিন রাষ্ট্রপতি বুশ এবং পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিজা রাইস পৃথক পৃথক বার্তায় সুকিকে জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন।