যুক্তরাষ্ট্রে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর
ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফেন ভ্যান খাই রোববার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক সফর শুরু করেছেন।
১৯৭৫ সালে ভিয়েতনাম যুদ্ধ অবসানের পর কোনও ভিয়েতনামী প্রধানমন্ত্রীর এটাই প্রথম যুক্তরাষ্ট্র সফর।
মঙ্গলবার তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাথে সাক্ষাত করবেন। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও মানবাধিকার নিয়ে আলাপ আলোচনা করবেন বলে ধারনা করা যাচ্ছে।
ভিয়েতনামী প্রধানমন্ত্রী ৮০ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে ডেপুটি প্রধানমন্ত্রী ভু খোয়ন, অর্থমন্ত্রী নগুয়েন সিন হুং এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা রয়েছেন।
দুদেশের মধ্যে ১৯৯৫ সালের ১১ জুলাই কূটনীতিক যোগাযোগ স্থাপিত হওয়ার ১০ বছর পূর্তি উপলক্ষ্যে এ সফরের আয়োজন করা হয়েছে।
