খাদ্য, পানি ও যন্ত্রপাতি নিয়ে কার্গো যান পৌঁছেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে
মহাকাশ অভিযানে সহায়তার জন্য রাশিয়ার একটি অসামরিক মালবাহী মহাকাশযান রবিবার বিভিন্ন খাদ্য, পানি ও যন্ত্রপাতি নিয়ে আন্তজার্তিক মহাকাশ স্টেশনে পৌছেছে।
আগামী মাসে একটি শাটল মহাকাশযান এ স্টেশনে এসে পৌঁছবে, এসব সহায়তা ওই যানের ক্রুদের জন্য।
মহাকাশ স্টেশনের স্ভেজদা সার্ভিস মডিউলের কমান্ডার সার্গেই ক্রিকালেভ অতি সতর্কতার সাথে রিমোট কন্ট্রোল ব্যবস্থায় মালবাহী মহাকাশ যানটিকে ডকিং করান।
ওই সময়ে মহাকাশ স্টেশনটি চীনের উপরে অবস্থান করছিল, ভূমি থেকে এর উচ্চতা ছিল ২২৫ মাইল। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ফ্লাইট ডিরেক্টররা চেয়েছিলেন স্বয়ংক্রিয়ভাবে কার্গো মহাকাশ যানটিকে ডকিং করাবেন কিন্তু বেতার মারফত কম্পিউটার সিস্টেমকে সময়মত সচল করা সম্ভব হয়নি, বলেছেন নাসা ভাষ্যকার হ্যারিং।
