২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১০ সালের মধ্যে সেবাদানে সক্ষম রোবোট বিক্রি শুরু করবে টয়োটা

টয়োটা মটর করপোরেশন আগামী ২০১০ সালের মধ্যে এমন কিছু রোবোট বিক্রি শুরু করবে যে রোবোটগুলো বয়োবৃদ্ধদের দেখাশোনার ক্ষেত্রে সহায়তা এবং অতিথিদের চা পরিবেশন করতে পারবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 08:06 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বিভিন্ন বার্তাসংস্থার সূত্রে জানা যায়, কেবল বৃদ্ধদের যত্ন নেওয়াই নয়, বাচ্চাদের লালনপালন এবং নার্সিংয়ের ক্ষেত্রে ভূমিকা রাখতে সক্ষম হবে এ রোবোট।

কীভাবে এ রোবোটকে প্রযুক্তিগত দিক থেকে আরও সমৃদ্ধ করা যায় সে ব্যাপারে প্রচেষ্টা চালানোর জন্য গাড়ির যন্ত্রাংশ উৎপাদনকারী কোম্পানি ডেনসো করপোরেশনসহ আরও কিছু প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।