২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গোষ্ঠীগত বিরোধ ঠেকাতে শিয়া-সুন্নী মতৈক্য

ইরাকে গোষ্ঠীগত বিরোধ ঠেকাতে সে দেশের প্রভাবশালী শিয়া ও সুন্নী ধর্মীয় সম্প্রদায় একমতে পৌঁছেছে। ইরাক সরকার বাগদাদে বিদ্রোহী কার্যক্রম ঠেকানোর উদ্যোগ নিলে তারা এ সিদ্ধান্ত নেয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 12:48 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

এদিকে গত দুই দিনে মার্কিন সৈন্যসহ অন্তত ৪৫ ইরাকি নিহত হয়েছে।

এছাড়াও রাস্তার ধারে বোমা পেতে রাখার সময় তিনজন আত্মঘাতি বোমা হামলাকারীসহ ছয়জন লোক মারা যায়।

আবু মুসাব আল-জারকাবি’র আল-কায়েদা ইরাকে শনিবার ইসলাম ও বিশেষ করে সুন্নী মুসলমানদের বিরুদ্ধে কাজ করার জন্য শিয়া সম্প্রদায়ের কঠোর সমালোচনা করে। তারা ইরাকের সংখ্যাগরিষ্ঠ শিয়াদের বিরুদ্ধে ইহুদীদের সহযোগিতা করার অভিযোগ আনে। পাশাপাশি ইরাকে মার্কিন বাহিনী ও ইরাক সরকারেরও সমালোচনা করে।

আবু মুসাব আল-জারকাবি’র আল-কায়েদা সিনজারে দুটি আত্মঘাতি গাড়ি বোমা বিস্ফোরনের দাবি করেছে। মসুল শহরের ৭৫ মাইল উত্তর-পশ্চিমে ইরাকি সামরিক ঘাটির প্রবেশমুখে এই ৭ ইরাকিসহ ৩৮ জন আহত হয়।

ইতোমধ্যে, ইরাকি পুলিশ এবং আর্মি ইউনিট বাগদাদে ক্র্যাকডাউনের পরিকল্পনা করেছে। এতে পুরো শহরে সামরিক বেষ্টনী এবং শত শত চেকপয়েন্ট তৈরির পরিকল্পনাও করা হয়। ৪০ হাজারের বেশি ইরাকি সৈন্য এবং পুলিশ মার্কিন বাহিনীর সহায়তায় চেকপয়েন্টে দায়িত্ব পালন করবে। পরে তারা সড়ক থেকে সড়কে টহল দেওয়ার কাজও করবে।

এ রকম পরিস্থিতিতে শিয়া ও সুন্নী সম্প্রদায় শান্তি প্রচেষ্টায় একযোগে কাজ করার ব্যাপারে একমত হয়েছে।