২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মাজারে বোমা বিস্ফোরণ: নিহত ২৫

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মাজারে আত্মঘাতি বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছে। শুক্রবার সকালে বারি ইমাম সুফী মাজারে শিয়া সম্প্রদায়ের ৫ দিন ব্যাপী একটি ধর্মীয় উৎসবের শেষ দিন এ ঘটনা ঘটে। ঘটনার সময় হাজার হাজার ভক্ত তাদের ধর্মীয় নেতার জন্য অপেক্ষা করছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 11:24 AM

Updated : 26 Apr 2022, 05:42 PM

পাকিস্তানি প্রধানমন্ত্রী শওকত আজিজের অফিস কার্যালয়ের এক কিলোমিটার দূরে অবস্থিত এ মাজারটিকে শিয়া ও সুন্নী উভয় সম্প্রদায়ই সম্প্রীতির নিদর্শন হিসেবে দেখে থাকে। যদিও পাকিস্তানে এই দুই সম্প্রদায়ের মাঝে বিবাদ ও সংঘর্ষ একটি নিয়মিত ঘটনা।

ঘটনার সময় পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার শিয়া ও সুন্নী ধর্মভক্ত মানুষ একত্রিত হয়ে মোনাজাতের প্রস্তুতি নিচ্ছিল। মোনজাতের শুরুতেই বোমাটি বিস্ফোরিত হয়।

বোমা বিস্ফোরণের পরপরই পুলিশ এলাটি ঘেরাও করে ফেলে। বিস্ফোরণের ঘটনাটি এমন সময় ঘটল, যখন রাওয়ালপিন্ডিতে ভারতের সাথে পাকিস্তানের শান্তি আলোচনা চলছিল।