২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুতাবাস কর্মীদের হাইতি ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র

ক্যারিবিয়ান দেশ হাইতির রাজধানীতে সম্প্রতি ছড়িয়ে পড়া সহিংসতার কারণে যুক্তরাষ্ট্র তার দূতাবাসের কর্মচারীদের পরিবার এবং অতিরিক্ত কর্মচারীদের সেদেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। বুধবার সকালে যুক্তরাষ্ট্রের দুতাবাসের একটি ভ্যানে অজ্ঞাতনামা এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়ার পর বৃহস্পতিবার এ নির্দেশ দেওয়া হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 12:30 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

হাইতির নির্বাচিত প্রেসিডেন্ট জিন-ব্রারট্রান্ড এরিসটাইড ২০০৪-এর ফেব্রুয়ারিতে এক সশস্ত্র বিদ্রোহের কারণে নির্বাসিত হওয়ার পর দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গত গ্রীষ্মে জাতিসংঘ শান্তিরক্ষীবাহিনী মোতায়েন করা হয়।

রাজনৈতিক এবং গোষ্ঠীগত দাঙ্গার কারণে গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ৭ শতাধিক লোক নিহত হয়েছে। মিনোসতা নামে পরিচিত জাতিসংঘ মিশন চেষ্টা চালাচ্ছে সহিংসতা বন্ধ করতে এবং আগামী নভেম্বরের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে।

মার্কিন দূতাবাস থেকে বলা হয়, “আমাদের দূতাবাসের কর্মচারীরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে। চলতি বছর একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন করা এবং স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য তারা সচেষ্ট।”