ইরাকে মার্কিন হেলিকপ্টার ভুপাতিত, ২ মার্কিন সেনা নিহত
ইরাকে একটি মার্কিন হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হলে দুই মার্কিন সৈন্য নিহত হয়েছে। আক্রান্ত আরও একটি হেলিকপ্টার নিরাপদে অবতরনে সক্ষম হয়।
মার্কিন সামরিক সূত্র জানায়, হেলিকপ্টার দুটি বাগদাদ থেকে ৬০ কিলোমিটার দূরে বাকুবায় অভিযান পরিচালনা করছিলো। আঘাত হানা হলে এক ইঞ্জিন বিশিষ্ট দু’আসনের ওএইচ-৫৮ হেলিকপ্টারটি ভূপাতিত হয়। অপরটি কাছাকাছি বিমান ঘাঁটিতে অবতরণ করতে সক্ষম হয়।
যেখানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, মার্কিন সেনাবাহিনী সে স্থান ঘিরে রেখেছে।
পেন্টাগন ভূপাতিত হেলিকপ্টারের ধরণ সম্পর্কে জানায়।
