২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোর যাত্রীবাহী বিমান নিখোঁজ

কঙ্গোর পূর্বাঞ্চল থেকে যাত্রীবাহী একটি বাণিজ্যিক বিমান বুধবার উড্ডযনের পর নিখোঁজ হয়ে যায়। বিমানটিতে ২১ জন যাত্রী এবং ৫ জন ক্রু ছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 12:43 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

রাশিয়ার নির্মিত এনটোনোভ-১২ বিমানটি গোমা থেকে উড্ডয়ন করে কিন্ডো যাওয়ার পথে অদৃশ্য হয়ে যায় বলে কঙ্গো বিমান কর্তৃপক্ষ জানায়। কর্মকর্তা রেমন্ড সাঙ্গারা বলেন, “বিমানটি কোন দুঘর্টনায় পতিত হয়েছে কিংবা জোর করে অবতরণ করা হয়েছে কি না, তা আমরা কিছুই জানিনা। বিমানটি সকালে উড্ডয়নের তিন মিনিট পরেই কন্ট্রোল টাওয়ারের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।”

কঙ্গোতে মিলিশিয়া হামলা দীর্ঘদিন ধরে অব্যাহত থাকলেও ঐ সময়ে কোন সংঘর্ষের খবর পাওয়া যায়নি। বিমানটির অনুসন্ধানের জন্য জাতিসংঘ বাহিনী দুটি হেলিকপ্টার পাঠায়। কঙ্গো বিমান পরিবহন কর্তৃপক্ষও একই পথে অনুসন্ধানী বিমান পাঠিয়ে নিখোঁজ হয়ে যাওয়া বিমানটির সন্ধান পেতে ব্যর্থ হয়।

চণতি মাসের প্রথম দিকে একটি এনটোনভ-২৬ বিমান কঙ্গোতে অবতরণের সময় গাছের আগায় সংঘর্ষে বিধ্বস্ত হয় এবং ১১ জন যাত্রীর মধ্যে ১০ জনই মারা যায়।

২০০৩ সালের ডিসেম্বরে আরেকটি এনটোনভ-২৬ যাত্রীবাহী বিমান নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের শেষ মাথায় একটি জনবহুল মার্কেটে ধাক্কা খেলে বিমানের এবং বাহিরের মোট ৩৩ জন মারা যায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।