২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় নির্বাচনে পরাজয়ের জের: আগাম নির্বাচন সারতে চান শ্রোয়েডার

জার্মান চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার বলেছেন, আগামী শরতেই সাধারণ নির্বাচন আয়োজন করতে চান তিনি। স্থানীয় নির্বাচনে তার দল বিপুল ভোটে পরাজিত হলে সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 02:14 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

নির্বাচনে উত্তর রাইন-ওয়েস্টফেলিয়ায় শ্রোয়েডারের সোশাল ডেমোক্র্যাট দলের ভরাডুবিই হয়েছে। ৩৯ বছর ধরে সোশাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) এ রাজ্যে কর্তৃত্ব ধরে রেখেছিল।

বিপুল বেকারত্বের জন্য তার দল সমালোচনার মুখে পড়েছে। বিরোধী দলগুলোও বিষয়টিকে ইস্যু হিসেবে কাজে লাগিয়েছে। স্থানীয় নির্বাচনে এসপিডি কেবল তার একটি ‘শক্তিকেন্দ্র’ই বেহাত করে নি, উচ্চকক্ষেও তার প্রতিনিধিত্ব কমে যাবে। ফলে কার্যকর শাসন কায়েম রাখা এসপিডির জন্য কঠিন হয়ে পড়বে।

জার্মানীর সবচে জনবহুল রাষ্ট্র উত্তর রাইন-ওয়েস্টফেলিয়ায় শ্রোয়েডারের দল ৩৭.১ শতাংশ ভোট পেয়েছে। যেখানে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস ৪৪.৮ শতাংশ ভোট পেয়েছে।