ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে ১,০০০ প্রার্থীকে অযোগ্য ঘোষণা
ইরানের নির্বাচন কমিশন আগামী ১৭ জুন অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে সহস্রাধিক প্রার্থীর তালিকায় মাত্র ৬ জনকে যোগ্য ঘোষণা করে বাকীদের প্রার্থীপদ বাতিল ঘোষণা করেন।
ইরানের বৃহত্তম পুন:গঠন দলের নেতা মোস্তফা মঈনও প্রেসিডেন্ট প্রার্থীপদে অযোগ্যদের তালিকায় রয়েছেন। গত বছর পার্লামেন্ট নির্বাচনে একই নির্বাচন পরিচালনা কমিটি প্রায় ২,৫০০ জন পুন:গঠন দলের প্রার্থীকে নির্বাচন করার সুযোগ দেয়নি।
ইসলামী পদ্বতিতে পরিচালিত সরকারের শাসন ব্যবস্থায় যেসব প্রার্থীর সর্মথন নেই বা তার প্রতি নৈতিক মূল্যবোধ কাজ করে না- এ মাপকাঠিতেই নির্বাচন কাউন্সিল তাদেরকে অযোগ্য বলে বাতিল করেছে।
সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমী রাফসানজানী, ৪ জন রক্ষনশীল এবং ১ জন পুন:গঠন দলের প্রার্থী নির্বাচন করার সুযোগ পাচ্ছেন। হার্ডলাইনের চার প্রার্থী হচ্ছেন-সাবেক পুলিশ প্রধান, রিভ্যুলিউসানারী গার্ডের সাবেক কমান্ডার, তেহরানের মেয়র এবং রাষ্ট্রীয় রেডিও এবং টেলিভিশনের সাবেক প্রধান।
ইরানের সাবেক পার্লামেন্ট স্পিকার মেহেদী কারোবী প্রার্থী তালিকায় বাছাই হলেও তাকে পুন:গঠন দলের মূল প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে না।
সংবিধান অনুযায়ী তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার প্রতিবন্ধকতা থাকায় প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামীকে অবসর নিতে হচ্ছে। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
