২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বন্দুকধারীদের গুলিতে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা নিহত

রোববার বাগদাদস্থ কর্মস্থলে যাওয়ার পথে ইরাকের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেহরক্ষীসহ বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। ইরাকে বন্দুকধারীদের গুলিতে সরকারি কর্মকর্তা নিহত হওয়ার এটাই সর্বশেষ ঘটনা। ইরাক পুলিশ রোববার একথা জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 03:30 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

পুলিশ জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক আলী মুসা সালমান ও তার দেহরক্ষী মধ্য বাগদাদের বাসভবন থেকে কর্মস্থলে যাওয়ার সময় বন্দুকধারীদের গুলিতে নিহত হন। এঘটনায় আরও তিনজন জখম হয়।

গত কয়েক মাসে ইরাকে বন্দুকধারীদের ধারাবাহিক হামলায় ১২জনেরও বেশি সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার ইরাকে বিদ্রোহীদের অতর্কিত হামলায় বেইজিতে পুলিশের পাঁচ কর্মকর্তা নিহত হন।