২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত ফিলিস্তিনকে ৬৫ কোটি রুপি সাহায্য দেবে

বিরোধপূর্ণ আরব এলাকার উন্নয়ন প্রকল্প বাবদ ভারত ফিলিস্তিনকে ৬৫কোটি রুপি সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 02:10 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রথমবারের মত ভারত সফর করছেন। তিনি নয়াদিল্লি বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের বলেন, ভারত ও ফিলিস্তিনের সম্পর্ক খুব ঘনিষ্ঠ এবং দৃঢ়।

দ’ুদিনের সফরে তিনি ভারতের প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সাথে বৈঠক করেন। এছাড়া তিনি ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সাথে সাক্ষাৎ করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ভারতের প্রধানমন্ত্রী ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফিলিস্তিনি জনগণ ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সব ধরনের সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি দেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাজিব সিকরিত সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, ভারত ফিলিস্তিনকে বিভিন্ন প্রকল্প বাবদ ৬৫ কোটি রুপি সাহায্য দেবে। এর মধ্যে অবকাঠামো ও সামাজিক খাতও থাকছে।

ড. মনমোহন সিং আরও বলেন, ফিলিস্তিন দূতাবাস স্থাপনের জন্য ভারত ফিলিস্তিনকে জমিও প্রদান করেছে।