২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মতৈক্য ছাড়াই শেষ হলো কোরিয়া বৈঠক

উত্তর ও দক্ষিন কোরিয়ার মধ্যে দ্বি পক্ষীয় আলোচনা কোন রকম মতৈক্য ছাড়াই শেষ হয়েছে। বৈঠকে এক যুক্ত বিবৃতিতে দু’দেশের সম্পর্ক উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে চেষ্টা চালিয়ে যাওয়ার আহবান জানানো হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2005, 01:30 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

তবে বৃহস্পতিবারের এই বৈঠকে উভয় পক্ষের প্রতিনিধিরাই এই অঞ্চলের সাম্প্রতিককালের সবচে’ গুরুত্বপূর্ণ ইস্যু-উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে কোন রকম মতৈক্যের ঘোষণা দেয়নি।

উভয় দেশের কর্মকর্তারা আগামী ২১-২৪ জুন সিউলে বৈঠক করার ব্যাপারে চিন্তা-ভাবনা করছেন। দক্ষিন কোরিয়ার একটি প্রতিনিধি দল উভয় দেশের মধ্যকার শীর্ষ সম্মেলনের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।

উভয় দেশের প্রতিনিধিরা উত্তর কোরীয় সীমান্ত শহর কায়েসং এ আলোচনা করেন।

এর আগে বৈঠক সূত্রে প্রাপ্ত খবরে জানা যায়, দক্ষিন কোরীয়রা আলোচনায় পরমাণু ইস্যুটি উত্থাপন করে এবং ছয় দেশের মধ্যকার বৈঠক ফের শুরুর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে।