২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উজবেক অস্থিরতার নিরপেক্ষ তদন্তের আহবানে ইইউ

ইউরোপীয় ইউনিয়ন উজবেকিস্তান কর্তৃপক্ষের প্রতি সেদেশের অস্থিরতার বিষয়টি নিয়ে শিগগিরই একটি আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত অনুমোদনের জন্য আহবান জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2005, 11:20 AM

Updated : 26 Apr 2022, 05:41 PM

উজবেকিস্তানে গত সপ্তাহান্তে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর সৈন্যরা গুলি ছুঁড়লে বহু লোকের প্রাণহানি ঘটে।

বৃহস্পতিবার ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সংস্থা (ওএসসিই) কে দেয়া ইউরোপীয় ইউনিয়নের এক বিবৃতিতে বলা হয়, আমরা আশা করছি, আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি), জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন এবং আন্তর্জাতিক অন্যান্য সংস্থাকে ঘটনাস্থলে অবাধে ঢুুকতে দেয়া হবে।

এতে আরও বলা হয়, তাসখন্দে ওএসসিই সহযোগিতার ব্যাপারে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়ায় এবং সম্ভাব্য যে কোন উপায়ে উজবেকিস্তানকে সহায়তার ব্যাপারে পরামর্শ দেয়ায় ইউরোপীয় ইউনিয়ন এর ভূয়শী প্রশংসা করছে।

বিভিন্ন সংবাদ সংস্থার খবরে বলা হয়, ইইউ উজবেক কর্তৃপক্ষের প্রতি অযথা বল প্রয়োগে বিরত থাকতে এবং মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য আহবান জানিয়েছে।

উজবেকিস্তানের বিরোধী রাজনৈতিক কর্মীরা জানায়, আন্দিজান শহরে বিক্ষোভকারীদের ওপর সৈন্যরা নির্বিচারে গুলি চালালে ৭৪৫ জনেরও বেশি প্রাণহানি ঘটে।