২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে একটি সাহায্য সংস্থার ছয় সদস্য নিহত

আফগানিস্তানের একটি সাহায্য সংস্থায় কর্মরত ছয় আফগান সদস্যকে সন্দেহভাজন তালেবান যোদ্ধারা গুলি করে হত্যা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 03:45 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

রাজধানী কাবুল ও কান্দাহার মহাসড়ক ধরে সাহায্য সংস্থার সদস্যরা একটি গাড়িতে করে দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশের ভিতর দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। তবে নিহতরা কোন সাহায্য সংস্থায় কর্মরত ছিলেন তা এখনও জানা যায়নি। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

তালেবান যোদ্ধাদের অতর্কিত হামলায় যুক্তরাষ্ট্রের অর্থায়নে মাদকবিরোধী একটি প্রকল্পে কর্মরত পাঁচ আফগান নিহত হওয়ার একদিন পর এ ঘটনা ঘটল।

এর আগে মঙ্গলবার আরেকটি পৃথক ঘটনায় আফগানিস্তানে সাহায্য সংস্থায় কর্মরত একজন ইতালিয়ান মহিলা অপহৃত হন।

জাবুল প্রদেশের গভর্নরের একজন মুখপাত্র গোলাপ শাহ আলিখেলের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা জানায়, ‘ছয় আফগান স্বেচ্ছাসেবী স্থানীয় সময় চারটায় ওই মহাসড়কে সন্দেহভাজন তালেবানদের হামলায় নিহত হন।’