কলকাতা আবসিক ভবনে অগ্নিকান্ডে নিহত ৮
উত্তর কলকাতার কোলোতোলায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৩ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে।
বুধবার রাত ৯টার দিকে ছড়িয়ে পড়া এই অগ্নিকান্ডে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ আরও ৩ জনের অবস্থা সংকটাপন্ন। আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও রান্নার স্টোভ থেকে আগুনের সূত্রপাত বলে সন্দেহ করছে পুলিশ।
অগ্নিনির্বাপকের ৮টি গাড়ী দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং অগ্নি˜গ্ধদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস বিভাগ।
রাজ্য ফায়ার সার্ভিস মন্ত্রী প্রতিম চ্যাটার্জি বলেন, ঐ ভবনে মজুত থাকা দাহ্য পদার্থ থেকেই আগুন বিস্তার লাভ করে। আগুনের তীব্রতা এবং গ্যাস নির্গত হওয়ায় অগ্নিনির্বাপক কর্মীরা মাস্ক পড়ে নিতে বাধ্য হয়। লোকজন ভীত হয়ে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। ঘিঞ্জি এলাকায় আগুন নিয়ন্ত্রণ আনতে তৎপর ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তা করতে পুলিশ পুরো এলাকা ঘেরাও করে রাখে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
