২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি কূটনীতিক ও সাংবাদিকদের আনদিজান সফর

একদল বিদেশি কূটনীতিক ও সাংবাদিক বুধবার উত্তর উজবেকিস্তানের আনদিজান সফরে গেছেন। তারা গত সপ্তাহে বিক্ষোভকারীদের ওপর উজবেকিস্তান সরকারের অভিযানের প্রকৃত ঘটনা মূল্যায়ন করবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

উজবেক সরকার জানিয়েছে, শুক্রবার আনদিজানে সহিংসতায় ১৬৯ জন নিহত হয়েছে। বিক্ষোভকারীরা একটি কারাগার ও স্থানীয় প্রশাসনিক ভবনে হামলা চালালে সেনাবাহিনী তাদের ওপর বল প্রয়োগ করতে বাধ্য হয়।

কিন্তু বিরোধী দলগুলো ও মানবাধিকার কর্মীরা অভিযোগ করেছে যে, আনদিজানে ৫শ’র বেশি লোক নিহত হয়েছে। তাদের মধ্যে অনেক বেসামরিক লোকও রয়েছে।