দ্বিপাক্ষিক বিষয় নিয়ে দুই কোরিয়ার আলোচনা অব্যাহত
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা গত ১০ মাসের মধ্যে এবারই প্রথম শুরু হয়েছে এবং তা আরও একদিন বর্ধিত করা হয়েছে। মঙ্গলবার দ’ুদেশের মধ্যে বৈঠক শেষ হওয়ার কথা থাকলেও তারা যৌথ বিবৃতিতে আলোচনা আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
প্রথম দ’ুদিনের আলোচনায় পিয়ংইয়াংকে পারমাণবিক প্রশ্নে পুনরায় ছয় জাতি সংলাপে ফিরিয়ে আনার চেষ্টা করছে সিউল। কিন্তু এক্ষেত্রে অগ্রগতি খুবই সামান্য। দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা জানিয়েছেন আলোচনা ব্যর্থ হয়েছে। উত্তর কোরিয়া প্রসঙ্গ পাল্টিয়ে কৃষি সাহায্য কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা চালানোর আহ্বান জানান।
সিউলের ধারণা অধিকতর সাহায্য সহযোগিতা পাওয়ার আশায় পিয়ংইয়াং পারমাণবিক উত্তেজনা জিইয়ে রেখেছে এবং আলোচনায় বসে পিয়ংইয়াং তার পারমাণবিক কর্মসূচি নিয়ে দক্ষিণ কোরিয়ার সাথে সরাসরি কোন প্রকার আলোচনা প্রত্যাখান করেছে।
উত্তর কোরিয়া ঘোষণা দিয়েছে যে তারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং যে পরিমাণ পারমাণবিক জ্বালানি সংগ্রহ করেছে তা দিয়ে তারা একাধিক বোমা তৈরি করতে সক্ষম।
দু’দেশের আলোচনা বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
