২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবু গারিব কারাগারে নির্যাতনকারী মহিলা সেনা সাবরিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত

মার্কিন সামরিক আদালতে সেনা সদস্যা সাবরিনা হার্মানের বিরুদ্ধে আনীত ইরাকের আবু গারিব কারাগারে বন্দি নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 04:10 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

আবু গারিব কারাগারে বন্দি নির্যাতনের বর্বর ছবি জনসমক্ষে প্রকাশ পাওয়ার পর নয় সেনা সদস্যকে অভিযুক্ত করা হয়। সাবরিনা হার্রমান সর্বশেষ অভিযুক্ত সেনা সদস্যা। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

২৭ বছর বয়সী সাবরিনার বিরুদ্ধে আদালতে আনীত সাতটি অভিযোগের মধ্যে ছয়টিই প্রমাণিত হয়েছে। আর এজন্য তাকে সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

টেক্সাসের ফর্ট হুডে চার সেনা কর্মকর্তা ও চার বয়োজ্যেষ্ঠ সেনা সদস্য সমন্বয়ে গঠিত সামরিক আদালতে শুনানীর সময় তার মধ্যে কোনও আবেগপূর্ণ মনোভাব দেখা যায়নি।

সাতটি অভিযোগের চারটিতে বন্দিদের সাথে দুর্ব্যবহার, একটিতে ষড়যন্ত্র এবং আরেকটিতে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। তবে আদালত কারাগারে বন্দিদের জোরপূর্বক যৌনাচারে বাধ্য করা সংক্রান্ত অপরাধ থেকে তাকে অব্যাহতি দেয়।

বন্দি নির্যাতনের প্রধান নায়ক চার্লস গ্রানারকে মার্কিন সামরিক আদালত জানুয়ারিতে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে।