২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওসামা বিন লাদেন এবং মোল্লা ওমর এখনও জীবিত

আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন এবং তালেবান নেতা মোল্লা ওমর এখনও জীবিত রয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেয়ার জন্য খুব শ্রীঘ্রই তারা একটি ভিডিও টেপ পাঠাবেন বলে জানিয়েছেন একজন সাংবাদিক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 03:57 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

শীর্ষ এই দুই নেতার সাথেই সাক্ষাতের পর সাংবাদিক রহিমুল্লাহ ইউসুফ জাই রোববার এ তথ্য জানান। তিনি জানান, দু’নেতাই যে বেঁচে আছেন তাতে কোন সন্দেহ নেই।

ইউসুফজাই জানান, ওসামা বিন লাদেন মারা গিয়েছেন এমন কোন প্রমান কারো হাতেই নেই। বরং একাধিক ভিডিও টেপ পাঠিয়ে লাদেন জানান দিয়েছেন তিনি এখনও হারিয়ে যাননি। গত অক্টোবরে তিনি সর্বশেষ ভিডিও টেপটি পাঠান।

ইউসুফাজাই আরো জানান, মোল্লা ওমরও নিয়মিত অডিও ক্যাসেট পাঠিয়ে তার শীর্ষ্যদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। এছাড়াও এই তালেবান নেতা প্রায়ই এমনভাবে ছদ্মবেশ ধরে থাকেন যে তাকে চেনা সম্ভব হয় না।

ইউসুফজাই সবচেয়ে গুরুত্বপূর্ন যে তথ্যটি দিয়েছেন সেটি হলো মোল্লা ওমর তার উপজাতীয় গোষ্ঠীর সাথে আফগানিস্তানেই বসবাস করছেন। এই সাংবাদিক জানান, মোল্লা ওমরের তেমন কোন সমস্যাই হচ্ছে না। তার চারপাশে সবসময় তার ঘনিষ্ঠ অনুসারীরা থাকছেন এবং তারা যে কোন মুল্যে তাদের প্রিয় নেতাকে রক্ষা করতে প্রস্তুত। তবে মার্কিনিদের এড়াতে মোল্লা ওমরের চলাফেরা অনেক নিয়ন্ত্রিত।