২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়ায় নির্বাচনের পর প্রতিবাদ-সমাবেশ নিষিদ্ধ

ইথিওপিয়ায় পার্লামেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীদলীয় জোট। বিদেশী নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন রোববার তারা বিশাল ভীড় দেখেছেন, অনেক ভোটার তাদের ভোট দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 02:15 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

কিন্ত প্রধান বিরোধী দলীয় নেতা হাইলু শয়েল ভোট গ্রহন শেষ হওয়ার আগেই এ নির্বাচনী ফলাফল মেনে না নেওয়ার জন্য তার জোটের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন না হওয়ায় তা মেনে নেয়া যায় না।

এদিকে সরকার রাজধানীতে সব ধরণের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করেছে এবং রাজধানীতে পুলিশকে কড়া নিরাপত্তা প্রহরায় রাখা হয়েছে।

আফ্রিকা মহাদেশের অন্যতম প্রগতিশীল নেতা এবং ইথিওপিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মেলেস জেনাভি বলেন, তার সরকার কিছু কিছু ক্ষেত্রে স্বৈরাচারী আচরণ করলেও এখন গণতন্ত্রের বিকাশের উপর জোর দেওয়া হবে। বিদেশী পর্যবেক্ষকসহ সকলেই বলেছেন যে, নির্বাচন শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ীই হয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এবং তার মানবাধিকার ও উন্নয়ন কেন্দ্রের ২৪ টি দলসহ ৫শতাধিক বিদেশী পর্যবেক্ষক নির্বাচন মনিটর করেছেন। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক আনা গোমেজ বিরোধী দল নির্বাচনী ফলাফল বর্জনের যে ডাক দিয়েছে তার সমালোচনা করেন।