২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিকথা লিখবেন সাদ্দাম

সাদ্দাম হুসেন তার স্মৃতিকথা লেখার সিদ্ধান্ত নিয়েছেন। গত দু’ দশকেরও বেশি সময় ইরাকের নেতা হিসেবে সে দেশে বর্বর শাসন কায়েম করেছিলেন এ অজুহাতে বর্বরোচিত ভূমিকার জন্য মার্কিন বাহিনী তাকে উৎখাত করে ২০০৩ সালে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 03:17 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

স্মৃতিচারণ লেখার জন্য তাকে সাহায্য করছেন তার লিগ্যাল টিমের সদস্য, সাবেক লেখক গিওভানি ডি স্তেফানো।

একসময় যে বৃহৎ শক্তি তাকে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছিল তাদের স্বরূপ উন্মোচন করবেন তিনি এ লেখায়। সেইসাথে কিভাবে ফ্রান্স এবং ব্রিটেন তার ব্যপারে দ্বৈতনীতি অবলম্বন করেছে তাকে ব্যবহার করে, সে কথাও তিনি এতে লিখবেন বলে জানা যায়। সাদ্দাম হুসেন জেলে বন্দী অবস্থায় নিয়মিত কবিতাও লিখছেন।