২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান পুনরায় পরমাণু প্রকল্পের কাজ শুরু করতে পারে

ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্ততাকারীদের সাথে তাদের আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালুর হুমকি দিল।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

ইরানের প্রধান আলোচক সাইরাস নাসেরি লন্ডনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে আলোচনার পর বলেছেন, “তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় চালু করতে অনেকটাই বাধ্য হতে পারে।”

দু’পক্ষই আগামী ২ মে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সম্মেলনে যোগ দেবে বলে আশা করা যাচ্ছে।

ইরান গোপনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ ইরান অস্বীকার করেছে।

ইরানের প্রধান আলোচক সাইরাস নাসেরি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেন, “ লন্ডনে এ বিষয়ে কোনও সমঝোতা না হওয়ায় ইরান সম্ভবত তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় চালু করতে পারে।”

ইরান বিশ্ব সম্প্রদায়ের আস্থা অর্জনের লক্ষ্যে এর আগে পারমাণবিক কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রেখেছিল।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিন দেশ ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কিন্তু ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় চালু করতে যাচ্ছে। নভেম্বর পর্যন্ত ইরান তার ইউরেনিয়াম সমুদ্ধকরণ কর্মসূচি আন্তর্জাতিক চাপের কারণে স্থগিত রাখতে বাধ্য হয়েছিল।

ইউরোপীয় ইউনিয়ন ইরানকে তার পারমাণবিক কর্মসূচি প্রত্যাহার করতে রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার প্রতিশ্র“তি দেয়। মার্চে পারমাণবিক কর্মসূচি নিয়ে আয়োজিত সংলাপ কোনরূপ সমঝোতা ছাড়াই শেষ হয়।

ইরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি একমাত্র শান্তির উদ্দেশ্যেই পরিচালিত হবে। অপরদিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে, ইরান গোপনে পারমাণবিক মারণাস্ত্র তৈরি করছে।